কবি অভিজিৎ চক্রবর্তী
জন্মস্থান: শেরপুর সদর, শেরপুর জেলা।
জন্ম তারিখ: ২৭/০১/৯৪
পিতার নাম: রনজিৎ কুমার চক্রবর্ত্তী।
মাতার নাম: শিউলী চক্রবর্ত্তী।
শিক্ষাগত যোগ্যতা: আদর্শ বিদ্যাপীঠ থেকে মাধ্যামিক, শেরপুর সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও উদ্ভিদবিদ্যায় সম্মান।

পেশা: পেশায় একজন কবি, যিনি মূলত অধিকার বঞ্চিত মানুষের কথা ও জীবনবোধ কে কেন্দ্র করে কবিতা লেখেন। এছাড়াও শখের বশে ছোট গল্প লেখেন ও মানুষ’কে বলে বেড়ান।
প্রকাশিত কাব্যগ্রন্থ: কয়েক’টি ঝিঁ ঝিঁ পোকার আর্তনাদ, মধ্যাহ্ন মুখোশ, ভুল শব্দে আওড়ে গিয়েছি প্রার্থনা।
অপ্রকাশিত পান্ডুলিপী : ম্রিয়মান তারার ঘ্রাণ, তুমি আমার একান্ত ব্যক্তিগত হাহাকার, জলমগ্ন বকের ধ্যান, মা ও দ্বিতীয় নারী।
সাবেক সহ-সভাপতি: শেরপুর শিশু অধিকার।
সমন্বয়ক: হিমু পরিবহণ, শেরপুর।
সংগঠক: দশকাহন সমাজ উন্নয়ন সংগঠন।
ই-মেইল: chakrabortyavijit03@gmail.com
আমার সম্পর্কে,
আমার ব্যাপারে বলার মতো কিছু নেই,কয়েক জন্ম ধরে প্রকৃত মানুষ হতে চাওয়া এক অতৃপ্ত অমানুষ ।
সকালের সোনা রোদ ভালো লাগে,ভালো লাগে মুষল-ধারে বৃষ্টি,নতুন বইয়ের পাতার ঘ্রাণ,বৃষ্টির পরে জেগে উঠা মাটির পবিত্র গন্ধ, আকাশ ভালো লাগে,চাঁদকে ভালোবাসি,তারাও ভালো লাগে,সব'চে প্রিয় অন্ধকার।
সমাজে দরিদ্র-দুস্থদের অবহেলিত অবস্থা বরাবরই কাঁদায়,তাদের জন্য কিছু করতে পারবো না জেনেও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিংহ হয়ে চুপ থেকে কি লাভ বলুন?কুকুর হয়ে চেঁচানো তার থেকে উপকারী ।
মনের কল্পনাগুলোকে রাফ খাতায়,ফেসবুকের পাতায় আবদ্ধ করে রাখার চেষ্টা করি,কেউ কেউ ভালোবেসে ''কবিতা'' বলে ফেলে,আমার এখনো ততোটা সাহস হয়ে উঠে নি ।
আশা রাখি এতোটুকু জানাই আপনার জন্য যথেষ্ট,তাছাড়া আমি কেমন তা আপনি আমার ব্যবহারে বুঝবেন,এখানের লেখাগুলো সে ক্ষেত্রে অর্থহীন ।

0 Comments
Post a Comment